ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ভয়াবহ বন্যার মধ্যে আবহাওয়ার বড় সুসংবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৯, ২৪ আগস্ট ২০২৪
ভয়াবহ বন্যার মধ্যে আবহাওয়ার বড় সুসংবাদ
ফাইল ফটো

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের ১১টি জেলা। তবে গতকাল থেকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে বৃষ্টি প্রবণতা কমেছে। আগামী কয়েকদিনও বৃষ্টি কম থাকবে। তাতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আর আগামী ১০ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলেও ভয়াবহহারে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার শঙ্কা নেই।

শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের ব্রিফিংয়ে আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান এ তথ্য জানান।

এই আবহাওয়াবিদ জানান, দেশের পূর্বাঞ্চল ও উত্তর- পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস ছিল। ১৬ আগস্টে উপকূল অঞ্চল ও পূর্বাঞ্চলে ৭২ ঘণ্টার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়। এর মধ্যে উপকূলীয় অঞ্চলে সৃষ্ট লঘুচাপ দীর্ঘক্ষণ স্থায়ী হয়, মৌসুমী বায়ুর প্রভাবেও বৃষ্টি হয়।

এস এম কামরুল হাসান বলেন, ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত সীতাকুণ্ডে ৭৫৬, কুমিল্লায় ৫৫৭, ফেনী ৭৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি কমায় ও পাহাড়ি ঢল কম থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!