ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পল্লী বিদ্যুতের সব স্থাপনার নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৪:১৩, ২৭ আগস্ট ২০২৪
পল্লী বিদ্যুতের সব স্থাপনার নিরাপত্তা জোরদার
ফাইল ফটো

সারাদেশে পল্লী বিদ্যুতের সব স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

দাবি আদায়ে পল্লী বিদ্যুতের কর্মীরা আন্দোলনে নামতে পারেন বলে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। এমন আলোচনার মধ্যেই পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হলো।

Advertisement

গত ২৫ আগস্ট পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করার দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানায় তারা। দাবি পূরণ না হলে স্টেশন ত্যাগ করে অনির্দিষ্টকালের জন্য গণছুটির কর্মসূচি ঘোষণার হুঁমকি দিয়েছেন আন্দোলনকারীরা। পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে এ ঘোষণা দেওয়া হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে দেশের ৮০ ভাগ অঞ্চলের প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতশাসন, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল অনিয়মিত/চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের ২ দফা দাবিতে আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!