[ জাতীয় ]
সেন্টমার্টিন, কুয়াকাটা ও সুন্দরবনকে পলিথিনমুক্ত করা হবে
ফাইল ফটো
অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, সমুদ্রসৈকত কুয়াকাটা এবং ম্যানগ্রোভ বন সুন্দরবনকে জরুরি ভিত্তিতে একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনমুক্ত করার উদ্যোগ নেয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন পরিবেশবাদী সংস্থার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।
সংস্থাগুলোর দাবির প্রেক্ষিতে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার স্বার্থে বন অধিদফতরের অর্গানোগ্রামে প্রয়োজনীয় সংখ্যক বন্যপ্রাণী কর্মকর্তা যুক্ত করার প্রস্তাব বিবেচনা করা হবে। দেশের সাফারি পার্কগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হবে। বন্যপ্রাণীর জন্য দেশের বিচ্ছিন্ন বনগুলোর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপদ করিডোর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে।
.png)
এসব কাজে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও তরুণ সমাজকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা।
বৈঠকে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন এবং ওয়াইল্ড টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অন্তর্বর্তীকালীন সরকার
লিংক সফলভাবে কপি হয়েছে!