সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাসুদ বিন মোমেনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পররাষ্ট্র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
.png)
প্রসঙ্গত, ২০১৯ সালে মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেন এবং ২০২২ সালের নভেম্বরে আওয়ামী লীগ সরকার তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছরের জন্য বাড়িয়ে চলতি বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত করে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।