দুটি মামলার মধ্যে লাশ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা এবং হাজারীবাগ থানায় একটি মামলা করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এসব তথ্য জানান।
.png)
তিনি বলেন, কাফীর বিরুদ্ধে যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভূঁইয়া বলেন, রিমান্ডে তার কাছে জানতে চাওয়া হবে ৫ আগস্ট আশুলিয়ার ঘটনায় কী পরিস্থিতি হয়েছিল। কার নির্দেশনায় গুলি করে মরদেহ ভ্যানে তোলা হলো এবং কার নির্দেশে আগুন দেওয়া হলো।
এর আগে, সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহিল কাফীকে আটক করে ডিবি পুলিশ।