ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিলো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩১, ৩ সেপ্টেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিলো কেন্দ্রীয় ব্যাংক
ফাইল ফটো

দেশজুড়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার এ অর্থ দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় কেন্দ্রীয় ব্যাংক। 

এর আগে কেন্দ্রীয় ব্যাংক পরিচালক পর্ষদের অনুষ্ঠিত ৪৩৬তম পর্যদ সভায় অর্থনৈতিক সংকটময় অবস্থা, বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা’ তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২২ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের (এক কোটি) সমপরিমাণসহ মোট ২৩ কোটি টাকা দেওয়া হয়েছে। 

এ তহবিল হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ‘জুলাই বিপ্লবে’ হতাহতদের সাহায্যে আরো ৫ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!