ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
সীতাকুণ্ডে জাহাজ কারখানায় বিস্ফোরণ

হতাহত পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হবে: শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০০, ৮ সেপ্টেম্বর ২০২৪
হতাহত পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হবে: শিল্প উপদেষ্টা
ফাইল ফটো

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা ও তাদের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

রোববার শিল্প উপদেষ্টা ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্ঘটনাটিতে ক্ষতিগ্রস্ত নিহত ও আহত ব্যক্তিদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় সহায়তার জন্য শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করণীয় তা করা হবে বলে আশ্বাস দেন। 

Advertisement

শনিবার চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন কর্পোরেশন নামের জাহাজভাঙা ইয়ার্ডের কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণে ১২ শ্রমিক গুরুতর আহত হন। 

মন্ত্রণালয়ের তাৎক্ষণিক নির্দেশে উন্নত চিকিৎসার জন্য আটজনকে আইসিইউ সাপোর্ট দিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয় এবং ঘটনা তদন্তের জন্য ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।  

শিল্প উপদেষ্টা একই ইনস্টিটিউটে জুলাই-আগস্টে কোটা সংস্কার থেকে বৈষম্যবিরোধী ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে যান। 

তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়ালসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!