ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রোহিঙ্গাদের পুনর্বাসন ইস্যুতে ড. ইউনূসের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৭, ৮ সেপ্টেম্বর ২০২৪
রোহিঙ্গাদের পুনর্বাসন ইস্যুতে ড. ইউনূসের নির্দেশনা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- ফাইল ফটো

দেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত তৃতীয় দেশে পুনর্বাসনের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার নিজের কার্যালয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় কর্মকর্তাদের প্রক্রিয়াটি দ্রুতগতিতে করতে নির্দেশ দেন প্রাধন উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেন, পুনর্বাসন প্রক্রিয়া সহজ, নিয়মিত এবং মসৃণ হওয়া উচিত। এটি প্রক্রিয়ার সবচেয়ে সহজ হওয়া উচিত।

Advertisement

আইওএম বাংলাদেশের প্রধান বলেন, ১২ বছরের ব্যবধানে ২০২২ সালে রোহিঙ্গাদের পুনর্বাসন আবার শুরু হয়েছিল। তবে এই বছরই প্রক্রিয়াটি কিছুটা গতি পেয়েছে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, স্বরাষ্ট্র সচিব আবদুল মোমেন, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এবং আইওএমের ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাথ গাজ্জালী উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!