বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, ১২ বছরের বেশি বয়সীদের প্রবেশ ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা করা হয়েছে। ১২ বছরের নিচে শিশুদের জন্য প্রবেশ ফি ছিল ৫০ টাকা, যা এখন ৬-১২ বছর বয়সীদের জন্য ১৫ টাকা করা হয়েছে। ০-৫ বছর বয়সী শিশুরা এখন থেকে বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
.png)
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য
১০০ জন শিক্ষার্থীর দলীয় ফি ১ হাজার টাকা, ১০১-২০০ জনের দল হলে ফি হবে ১ হাজার ৫০০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা বা সমপরিমাণ ডলার।
প্রাতঃভ্রমণের জন্য
প্রতি ব্যক্তির বার্ষিক প্রবেশ কার্ড ফি ৫০০ টাকা। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কার্ডধারীরা উদ্যানে প্রাতঃভ্রমণ করতে পারবেন। কার্ড হারালে বা নবায়নের জন্য ২০০ টাকা ফি দিয়ে নতুন কার্ড নিতে হবে। জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
চলতি বছরের ২১ এপ্রিল বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুন:নির্ধারণের পর জনগণের প্রতিক্রিয়া বিবেচনায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এই নতুন ফি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন।