ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

প্লাস্টিক নিয়ে নিজের ৩ মন্ত্রণালয়কে যে নির্দেশ দিলেন ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৪, ১২ সেপ্টেম্বর ২০২৪
প্লাস্টিক নিয়ে নিজের ৩ মন্ত্রণালয়কে যে নির্দেশ দিলেন ফাওজুল কবির
ফাইল ফটো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ, দফতর, সংস্থা বা কোম্পানিগুলোকে ওয়ানটাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার উপদেষ্টার দফতর থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সভা, সেমিনার বা ওয়ার্কশপসহ অন্যান্য দৈনন্দিন কাজে সিঙ্গেল ইউজ বা ওয়ানটাইম প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন সব সংস্থা বা কোম্পানিতে নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন (যদি না হয়ে থাকে) ও হালনাগাদ করে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন গ্রহণ করে স্ব-স্ব মন্ত্রণালয় বা বিভাগে পাঠাতে হবে।

এসব নির্দেশনা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন মন্ত্রণালয় বা বিভাগ এবং তাদের অধীন দফতর, সংস্থা বা কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!