[ জাতীয় ]
সরানো হলো স্বাস্থ্যের ডিজি রোবেদ আমিনকে
অধ্যাপক ডা. রোবেদ আমিন
স্বাস্থ্য অধিদফরের মহাপরিচালক থেকে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
ডা. নাজমুল হোসেন স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি অতিরিক্ত এ দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। আর রোবেদ আমিনের পদায়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!