ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাগরে নয়, গভীর নিম্নচাপটি স্থলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সাগরে নয়, গভীর নিম্নচাপটি স্থলে
ফাইল ফটো

নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকা থেকে সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘণীভূত হয়েছে। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

শনিবার আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে জানিয়ে বুলেটিনে আরো বলা হয়, এ কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Advertisement

অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, গভীর স্থল নিম্নচাপ থাকলে সাধারণত বায়ুচাপের তারতম্য হয়। সাগর উত্তাল থাকে। যে কারণে মাছ ধরা নৌকা-ট্রলার ঢেউয়ের কারণে ডুবে যেতে পারে। ক্রমান্বয়ে এটা উত্তরপশ্চিম দিকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

এ কারণে আজ সারাদিন দেশজুড়ে বৃষ্টি হতে পারে বলেও জানান বজলুর রশিদ। বলেন, আগামীকাল রোববার থেকে বৃষ্টি খানিকটা কমবে।

চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর পাশাপাশি বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!