একই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।
শনিবার আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
.png)
আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বলা হয়েছে, গভীর স্থল নিম্নচাপ থাকলে সাধারণত বায়ুচাপের তারতম্য হয়। সাগর উত্তাল থাকে। যে কারণে মাছ ধরা নৌকা-ট্রলার ঢেউয়ের কারণে ডুবে যেতে পারে। তবে এটা উত্তরপশ্চিম দিকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে।
এছাড়াও বিশেষ ঐ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপের কারণে আজ সারাদিন দেশজুড়ে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল রোববার থেকে বৃষ্টি খানিকটা কমতে পারে।