ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ ৪ জনকে পুলিশে দিলো জনতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০, ১৬ সেপ্টেম্বর ২০২৪
সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ ৪ জনকে পুলিশে দিলো জনতা
ফাইল ফটো

ময়মনসিংহের ধোবাউড়া হয়ে ভারত যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করে পুলিশ করে সোপর্দ করেছে জনতা।

সোমবার ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে জনতা।

আটককৃতরা হলেন- একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেটকার চালক।  

Advertisement

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!