ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি হয়েছে: ত্রাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২০, ১৭ সেপ্টেম্বর ২০২৪
বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি হয়েছে: ত্রাণ উপদেষ্টা
সংগৃহীত ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে। এরই মধ্যে পুনর্বাসন কর্মসূচিও শুরু হয়েছে। 

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

Advertisement

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান, বন্যায় ১১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৪৫ লাখ ৫৬ হাজার ১১১ জন আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত  ৯ লাখ ৪২ হাজার ৮২১ জন। এছাড়াও বন্যায় ৭৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৬৮ জন। 

মঙ্গলবার পর্যন্ত ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহিবলের জন্য ৭৯ কোটি ৫৪ লাখ ৭ হাজার ৭২২ টাকা জমা পড়েছে  বলেও জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!