বুধবার দুপুর ১২টা দিকে শরীয়তপুরে শহিদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আন্দোলনে নিহত ও আহতদের সহায়তায় ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে সরকার। ধারাবাহিকভাবে আহত ও নিহত প্রত্যেক পরিবারকে এই ফান্ড থেকে সহায়তা আশ্বাস দেন তিনি।
.png)
এছাড়া সভায় ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের লোকজন কান্নায় ভেঙে পরলে তাদের সান্তনা দেন সারজিস আলম। আন্দোলনে প্রত্যেক শহিদ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিটি পরিবার থেকে অন্তত ১ জনের জন্য কর্মসংস্থান তৈরি করতে সরকার এবং স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন।
এর আগে বেলা ১১টায় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা।