[ জাতীয় ]
প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হবে না: পরিবেশ উপদেষ্টা
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান- ফাইল ফটো
প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার সকালে রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর: স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। তারপর আমরা কী করবো, কী করা উচিত, কেমন করে রাজনৈতিক ঐক্যমত করতে হবে। এগুলো নিয়ে অনেক বড় পরিসরে কাজ আমাদের করতে হবে, সকলকে মিলেই করতে হবে।
.png)
উপদেষ্টা বলেন, সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়েছে। ফলে রাতারাতি (ওভার নাইট) সবকিছু চেঞ্জ করা সম্ভব নয়। অনেক দিন ধরে দলীয় শাসন ও ফ্যাসিজমে থাকতে থাকতে অনেক বিষয়কে আমরা সাধারণ হিসেবে ধরে নিয়েছি।
তিনি বলেন, আমরা এমন একটা সমাজব্যবস্থা চাই, যেখানে সময়মতো বিচার হবে। আমরা যতটা সমালোচনা করার করি, গঠনমূলক সমালোচনা করি, ফোকাসটা যেন নষ্ট না হয়।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!