ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮, ২২ সেপ্টেম্বর ২০২৪
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে গণঅভ্যুত্থানে নিহত-আহত শ্রমিকদের তালিকা প্রণয়ন ও ক্ষতিপূরণ, জাতীয় ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সমানে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ প্রদান করা হয়। 

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দাবিগুলো হলো-

  • গণঅভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের তালিকা প্রণয়ন, ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
  • জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, মজুরি বোর্ড পুনর্গঠন ও বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিবছর মজুরি পুনঃনির্ধারণের পদ্ধতি চালু করতে হবে। শ্রমিকদের জন্য রেশন দরে পণ্য সরবরাহের ব্যবস্থা করতে হবে।
  • শ্রম আইনের শ্রমিক স্বার্থ বিরোধী অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিল করতে হবে, ইপিজেড এর জন্য আলাদা আইন নয়, সারাদেশে একই ধরনের আইন চাই।
  • স্থায়ী প্রতিষ্ঠানে আউট সোর্সিং প্রথা বাতিল করে শ্রমিকদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না। ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন ও লাইসেন্স প্রদানের ব্যবস্থা করতে হবে।
  • সবক্ষেত্রে ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। গৃহকর্মী, হালকা যানবাহন চালক, প্লাটফর্ম ইকোনমির সাথে যুক্ত শ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে।
  • শ্রমিকের মজুরি নিয়ে হয়রানি, শ্রমিক ছাঁটাই ও শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে। নারী শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
  • কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের ব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে দুর্ঘটনা স্কিম চালু করতে হবে।
  • প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিকের জন্য পেনশন প্রথা চালু করতে হবে।
  • সিন্ডিকেট বন্ধ করে প্রবাসী শ্রমিকদের প্রবাস গমন ব্যয় কমানো ও সহজ করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
  • আধুনিক শিল্প ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ রাষ্ট্রীয়ভাবে নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি  রাজেকুজ্জামান রতন, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির জুলফিকার প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!