ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ছাত্র আন্দোলনে আহতদের নেয়া হবে চীনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪
ছাত্র আন্দোলনে আহতদের নেয়া হবে চীনে
ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত চীনা বিশেষজ্ঞরা। এছাড়াও চীনে নেয়ার প্রয়োজন হলে সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে দেশটির বিশেষজ্ঞ দলটি।

সোমবার সকাল ৯টার দিকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণের সময় ১০ সদস্যের চীনের চিকিৎসক প্রতিনিধি দলটি এ কথা জানান।

হাসপাতাল পরিদর্শন করে তারা জানায়, হাসপাতালে বর্তমান ভর্তি ৪২ জনের চোখেই গুরুতর ক্ষত রয়েছে। তাদের চোখে আটকে আছে রাবার বুলেট। গুলির আঘাতে অনেকই হারাতে বসেছে চোখের আলো। এসব রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সহযোগিতা করবে চীনের বিশেষজ্ঞ দল।

Advertisement

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, প্রাথমিক পর্যায়ে রোগী ও হাসপাতালের প্রযুক্তিগত সুযোগ সুবিধা দেখছেন তারা। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রযুক্তিতে চিকিৎসা সম্ভব হলে দেশেই অপারেশন হবে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধি লি সাওপেং জানান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা অংশ হিসেবে চীন সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!