ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পাসপোর্ট অফিসে হয়রানির দুর্নাম দূর করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২৪
পাসপোর্ট অফিসে হয়রানির দুর্নাম দূর করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি- ডেইলি বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাসপোর্ট অফিসে এসে মানুষ হয়রানির শিকার হয়- এ দুর্নাম দূর করতে হবে। মানুষ যাতে সঠিকভাবে সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

সোমবার বিকেলে সচিবালয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের সহকারী পরিচালক পদে নবযোগদানকৃত ২০ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে তিনি এ আহ্বান জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মনে রাখতে হবে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা। সুতরাং নামের সঙ্গে মিল রেখে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

Advertisement

তিনি বলেন, এখনকার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তুলনামূলক মেধাবী। তাই মেধাকে কাজে লাগিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। 

উপদেষ্টা বলেন, সবাইকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে। উপদেষ্টা এসময় পোস্টিংয়ের জন্য দৌড়ঝাঁপ ও তদবির থেকে বিরত থাকতে কর্মকর্তাদের অনুরোধ করেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান চৌধুরী এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!