[ জাতীয় ]
গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা আগামী সপ্তাহে: তথ্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম- ফাইল ফটো
আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
সোমবার ডিএফপি অডিটোরিয়ামে সংবাদ প্রকাশক, সম্পাদক ও অংশীজনদের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এজন্য নীতিমালা দরকার। আগামী সপ্তাহেই কমিশন ঘোষণা করা হবে।
.png)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন গণমাধ্যমের কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে। এ অবস্থায় ফ্যাসিবাদের দোসর গণমাধ্যমকর্মীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
তিনি বলেন, অনেক সংবাদকর্মী ফ্যাসিবাদের দোসর ছিলেন। তাদের বিচার করা হবে। কে সাংবাদিক, কে কবি তা দেখা হবে না।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!