ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৯৯৯-এর সেবা নিয়ে যে নির্দেশ দিলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
৯৯৯-এর সেবা নিয়ে যে নির্দেশ দিলেন আইজিপি
ছবি: সংগৃহীত

সেবাগ্রহীতার কাছে আরো দ্রুত পৌঁছাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আইজিপি মো. ময়নুল ইসলাম।

সোমবার রাজধানীর আব্দুল গনি রোডে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যালয় পরিদর্শন শেষে এ নির্দেশ দেন তিনি।

আইজিপি বলেন, জনগণ যেন দ্রুত জরুরি সেবা পায় তা নিশ্চিত করতে হবে। সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Advertisement

মো. ময়নুল ইসলাম আরো বলেন, বাংলাদেশ পুলিশের সেবাগুলোর মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের কাছে অত্যন্ত গ্রহণীয়। দেশের জনগণ সাদরে সেবাটি গ্রহণ করেছেন। এ সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ধরনের অ্যাপ ও প্ল্যাটফর্মের মাধ্যমে ৯৯৯-এর সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানান আইজিপি।

এ সময় বাংলাদেশ পুলিশের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) অতিরিক্ত আইজি ওয়াই এম বেলালুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!