ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যৌথ অভিযানে ২৬ দিনে উদ্ধার ২৪৩ অস্ত্র, গ্রেফতার ১১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪
যৌথ অভিযানে ২৬ দিনে উদ্ধার ২৪৩ অস্ত্র, গ্রেফতার ১১০
ছবি: সংগৃহীত

সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর চলমান অভিযানে গত ২৬ দিনে ২৪৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে ১১০ জনকে।

সোমবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- রিভলবার ১৩টি, পিস্তল ৬৭টি, রাইফেল ১৪টি, শটগান ৩১টি, পাইপগান ৬টি, শুটারগান ২৪টি, এলজি ২৫টি, বন্দুক ৩৯টি, একে৪৭ ১টি, গ্যাসগান ২টি, এয়ারগান ৫টি, এসবিবিএল ৭টি, এসএমজি ৫টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।

Advertisement

গত ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এর আগে ৩ সেপ্টেম্বরের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দেয় পুলিশ সদর দফতর। ওই সময়ের মধ্যে জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

গত ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের দুই হাজার ৬৬টি অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়া ৩ লাখ ২০ হাজার ৬৬০টি গুলি, ৮ হাজার ৯০৫টি টিয়ারশেল, ২ হাজার ৫৭৬টি সাউন্ড গ্রেনেড, ৭৫১টি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার হয়নি বলেও তখন জানানো হয়।
 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!