এর আগে, সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থানের পর জনপ্রশাসন সংস্কার উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের সচিবালয়ে মঙ্গলবার আলোচনার জন্য সময়সূচির কথা জানানো হয়।
এদিকে আলোচনা ব্যতীত প্রতিবেদন দিলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ৩৫ প্রত্যাশীরা। মঙ্গলবার রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন তারা।
.png)
আন্দোলনকারীরা বলেন, সোমবার আমরা দুজন উপদেষ্ঠার সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে জনপ্রশাসন সংস্কার কমিশনের উপদেষ্টা ড. আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে আমাদের আলোচনার কথা ছিল। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সচিবালয়ে নেই বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তারা একটা টিম গঠন করছেন। সেই টিম নাকি আমাদের সঙ্গে আলোচনা করবে। বুধবার আমাদের ৫-৭ জনকে সঙ্গে নিয়ে আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন।
তারা আরো বলেন, ৭ দিনের মধ্যে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা নিয়ে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আমাদের সঙ্গে আলোচনা করে সেই প্রতিবেদন দেওয়া হলে সেটা মানা হবে না। আমরা আরো কঠোর আন্দোলনে নামবো।