ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গণত্রাণের এক কোটি ৯১ লাখ টাকা যাচ্ছে উত্তরবঙ্গের বন্যায়, বাকি ৮ কোটি যেখানে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৪, ২ অক্টোবর ২০২৪
গণত্রাণের এক কোটি ৯১ লাখ টাকা যাচ্ছে উত্তরবঙ্গের বন্যায়, বাকি ৮ কোটি যেখানে
সংগৃহীত ছবি

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) তোলা টাকার এক কোটি ৯২ লাখ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে।

বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান এ তথ্য জানান।

সমন্বয়ক লুৎফর রহমান জানান, টিএসসিতে আমাদের ত্রাণ কার্যক্রম চলেছিল ২২ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা উঠেছে। আমাদের মোট ব্যয় হয়েছে এক কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা।

Advertisement

তিনি জানান, এখন ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। যার মধ্যে আজ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৮ কোটি টাকা হস্তান্তর করবো।

বাকি এক কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে বলেও জানান তিনি।

পরে সচিবালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম চেক গ্রহণ করেন। তিনি বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনে এ অর্থ ব্যয় করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!