[ জাতীয় ]
আন্দোলনে নিহত ৭৩৭ জন, আহত ২৩ হাজার: স্বাস্থ্য উপদেষ্টা
ছবি- ডেইলি বাংলাদেশ
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৭৩৭ জন জীবন দিয়েছেন। আহত হয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ।
সোমবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা এসব তথ্য তুলে ধরেন।
নুরজাহান বেগম বলেন, নিহত ও আহতের তালিকা করতে যে কমিটি হয়েছে এর ভিত্তিতে ৭৩৭ জন নিহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। এটা যাচাই করা হয়েছে। ছাত্ররা বলেছে ১৫০০ এর উপরে নিহত। এটা মিলিয়ে দেখা হবে। এছাড়া ডিসি ও সিভিল সার্জন পর্যায়ে তথ্য চাওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।
.png)
তিনি আরো বলেন, মোট ২২ হাজার ৯০৭ জন আহতের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে চোখে আঘাত পেয়েছে ৪০০ জন। এর মধ্যে ১ চোখ হারিয়েছে সাড়ে ৩শ জন, দুই চোখ হারিয়েছে ৩৫ জন, অঙ্গহানি হয়েছে ২২ জনের। বাকিরা নানাভাবে আহত হয়েছেন বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!