মঙ্গলবার সচিবালয়ে ‘সুন্দরবন বাঘ জরিপ-২০২৪’ এর ফলাফল ঘোষণার সময় এ কথা বলেন।
তিনি বলেন, সেন্টমার্টিনে হোটেল ও জাহাজ মালিকদের মধ্যে আলোচনা হয়েছে এবং তারা একমত হয়েছেন যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যেমন চানাচুর ও চিপসের প্যাকেট, দ্বীপে প্রবেশ করা উচিত নয়।
.png)
রিজওয়ানা হাসান জানান, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সেন্টমার্টিনে পর্যটকদের রাত কাটাতে দেওয়া হবে না এবং নির্দিষ্ট সংখ্যার বেশি পর্যটক সেখানে যেতে পারবে না। সেখানে পর্যটক নিয়ন্ত্রণের বিষয়ে হোটেল ও জাহাজ মালিকদের মতামত নেয়া হবে এবং ১৫ অক্টোবরের মধ্যে তাদের প্রতিক্রিয়া জানাতে হবে।
উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে ২০ অক্টোবরের মধ্যে সেন্টমার্টিনের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে।
সেন্টমার্টিনে কুকুরের সংখ্যা বাড়ার বিষয়ে জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, যদি বিশেষজ্ঞ সংস্থাগুলো কুকুর বন্ধ্যাকরণের কাজ শুরু করে, তবে হোটেল মালিকরা তাদের সহযোগিতা করবেন।