ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
ডিসি নিয়োগে কেলেঙ্কারি

এবার জীবন বীমা কর্পোরেশনের দায়িত্বে সেই মোখলেস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২০, ৯ অক্টোবর ২০২৪
এবার জীবন বীমা কর্পোরেশনের দায়িত্বে সেই মোখলেস
ফাইল ফটো

তিন বছরের জন্য জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ডিসি নিয়োগে ঘুষ নেয়ার ঘটনায় আলোচিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে। অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন তিনি।

বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, মোখলেস উর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এটি পালন করবেন।

Advertisement

এতে আরো বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ৫ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের বিরুদ্ধে। বিষয়টি গণমাধ্যমে আসার পর তিন উপদেষ্টার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!