ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্গাপূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম চালু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৪০, ১০ অক্টোবর ২০২৪
দুর্গাপূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম চালু
ফাইল ফটো

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে কন্ট্রোল রুম চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।

বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানান, দুর্গাপূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনোরকম বিঘ্ন ঘটলে কন্ট্রোল রুমের (০১৭৬৬৮৪৩৮০৯) মোবাইল নম্বরে অবহিত করা যাবে।

Advertisement

এছাড়া সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য দেওয়া যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই কন্ট্রোল রুমের দায়িত্ব দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!