[ জাতীয় ]
আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা
ফাইল ফটো
নিরাপদ প্রজনন ও মা ইলিশ রক্ষার লক্ষ্যে নদী ও সাগরে ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে। এর মধ্যে দিয়ে এ বছরের ইলিশের মৌসুম শেষ হচ্ছে।
নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরা, কেনাবেচা ও পরিবহন পুরোপুরি নিষিদ্ধ।
মৎস্য বিভাগ জানিয়েছে, এ বছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, মজুদ ও বিপণন বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা করবে জেলা ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ ও টাস্কফোর্স।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!