[ জাতীয় ]
পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তা চাকরিচ্যুত, ১৩ জেলায় শাটডাউন
ফাইল ফটো
দুই দফা দাবিতে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির ২০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এ ঘটনার প্রতিবাদে ১৩ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা।
আগামী ১২ ঘণ্টার মধ্যে তাদের চাকরির পুনর্বহাল, মামলা প্রত্যাহার, আরইবি চেয়ারম্যানের পদত্যাগ ও দুই দফা দাবি বাস্তবায়নে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে- নেত্রকোনা, ঢাকা-২, বরিশাল-১, কুমিল্লা-১, কুমিল্লা-২, কুমিল্লা-৪, কুমিল্লা-৩, নোয়াখালী, মুন্সীগঞ্জ, মাগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, ঝাককাঠি, রংপুর-১, সিরাজগঞ্জ-২, মানিকগঞ্জ, ঢাকা-৪, ঢাকা-১ এবং গাজীপুর।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!