ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘূর্ণিঝড়ের আগে বৃষ্টি হবে দেশের যেসব জায়গায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৯, ১৮ অক্টোবর ২০২৪
ঘূর্ণিঝড়ের আগে বৃষ্টি হবে দেশের যেসব জায়গায়
ফাইল ফটো

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি যেকোনো সময় নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে মঙ্গলবারের মধ্যে দেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। এ অবস্থায় আগামী তিনদিন ঢাকাসহ দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় শনিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

রোববার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!