ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিমানযোগে সিলেট গেলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১, ১৯ অক্টোবর ২০২৪
বিমানযোগে সিলেট গেলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব
সংগৃহীত ছবি

বিমানযোগে সিলেট পৌঁছেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।

শনিবার সকাল ৭টা ৪৯ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট পৌঁছান তিনি। পরে ৭টা ৫৬ মিনিটে সিলেট সার্কিট হাউজের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সকাল সাড়ে ৯টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। 

এছাড়া বিকেল ২টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার কথা রয়েছে তার। জানা গেছে, কার্যক্রম শেষে রাত ৯টায় ঢাকা ফিরবেন তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!