ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাগরে লঘুচাপ, সন্ধ্যার মধ্যে ধেয়ে আসছে ঝড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪০, ১৯ অক্টোবর ২০২৪
সাগরে লঘুচাপ, সন্ধ্যার মধ্যে ধেয়ে আসছে ঝড়
ফাইল ফটো

মৌসুমি বায়ুর বিদায়ের পরেও সাগরে অবস্থান করছে লঘুচাপের বর্ধিতাংশ। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি হচ্ছে। এ ধারাবাহিকতায় দেশের ছয় জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

এ সব অঞ্চলের নদীবন্দরকে সতর্ক সংকেত দেখাতেও বলেছে সংস্থাটি।

শনিবার আবহাওয়া দফরত সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
 
বার্তায় বলা হয়, সন্ধ্যা ৬টার মধ্যে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
  
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!