ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, শনাক্ত ১২৯৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫২, ২০ অক্টোবর ২০২৪
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, শনাক্ত ১২৯৮
ফাইল ফটো

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জন মারা গেছেন। এ সময়ে নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৯৮ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে ২৪৭ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৮০ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পাঁচজনই ঢাকার বাসিন্দা। অন্য ব্যক্তির বাড়ি চট্টগ্রামে। 

রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!