ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলন এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩১, ২৩ অক্টোবর ২০২৪
দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলন এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলন নামক সংগঠন।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবুল মনসুর। এ সময় উপস্থিত ছিলেন ৭০ থেকে ৮০ জন।

সমাবেশে উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ এলডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, গণ ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!