ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো দুই বছর হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আব্দুল ওয়াদুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৩, ২৯ অক্টোবর ২০২৪
আরো দুই বছর হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আব্দুল ওয়াদুদ
অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী- ফাইল ফটো

চুক্তিতে আরো দুই বছরের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক থাকছেন অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার তাকে আরো দুই বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীকে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের পর ২৬ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ইনস্টিটিউটের পরিচালক কাম অধ্যাপক (কার্ডিওলজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!