ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হলেন নাজমা মোবারেক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ৩০ অক্টোবর ২০২৪
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হলেন নাজমা মোবারেক
নাজমা মোবারেক- ফাইল ফটো

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

Advertisement

এছাড়া জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাইয়ূমকে। তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এদিকে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাইফুল্লাহিল আজমকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে আরো দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!