ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯, ৩১ অক্টোবর ২০২৪
যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
ফাইল ফটো

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা কামরাঙ্গীরচর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে উত্তরা ৮ নং সেক্টরসহ উত্তর পার্শ্বে টঙ্গী নদীর পাড় পর্যন্ত ও এর আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এ ছাড়া ঐ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!