[ জাতীয় ]
তাবলীগ-জামাতের দুই গ্রুপের সঙ্গে বসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো- ফাইল ফটো
আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে সোমবার তাবলীগ-জামাতের দুই গ্রুপের (জোবায়ের ও সাদ) সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের সঙ্গে আলোচনা করে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তাবলীগ-জামাতের দুই গ্রুপকে (জোবায়ের ও সাদ) নিয়ে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আগামীকাল ৪ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!