ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বৃষ্টি ঝরবে আরো ২দিন, বাড়বে কুয়াশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০১, ৬ নভেম্বর ২০২৪
বৃষ্টি ঝরবে আরো ২দিন, বাড়বে কুয়াশা
কুয়াশাচ্ছন্ন সূর্যোদয়- ফাইল ফটো

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার নভেম্বরের প্রথম বৃষ্টির দেখা মিলেছে। একই সঙ্গে কমেছে গরমও। আগামী ২ দিনও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ঝরতে পারে। এ অবস্থায় আগামী কয়েকদিন কুয়াশা বাড়ার পাশাপাশি তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছিল দেশের উত্তরাঞ্চলের তেঁতুলিয়ায়।

মঙ্গলবার রাতে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।

এছাড়া ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া থাকতে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কমতির দিকে থাকবেই বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!