বুধবার রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্সে বিশেষ কল্যাণ সভায় এ আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ ও জাতির স্বার্থে আপনাদের কাজ করতে হবে। জুলাই বিপ্লবের পর বর্তমানে পুলিশ পূর্ণোদ্যমে কাজ করছে।
.png)
তিনি আরো বলেন, এবিপিএন সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত। তারা ভিভিআইপি নিরাপত্তা, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর, রোহিঙ্গা ক্যাম্প, পার্বত্য চট্টগ্রাম, বিভিন্ন মেগা প্রকল্পে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সভায় এপিবিএনের অফিসার ও ফোর্স বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা গুরুত্বসহ তাদের কথা শোনেন এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এরপর এপিবিএনের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং ক্যানাইন ইউনিট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন আইজিপি ময়নুল ইসলাম, এপিবিএনের অতিরিক্ত আইজিপি মো. আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।