ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কমবে তাপমাত্রা, বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৯, ১৩ নভেম্বর ২০২৪
কমবে তাপমাত্রা, বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
আবহাওয়া নির্দেশক- ফাইল ফটো

দেশজুড়ে আবহাওয়া শুষ্ক হয়েছে, কোথাও বৃষ্টিপাত হয়নি। তবে দিনের চেয়ে রাতের তাপমাত্রা কমছে। আগামী কয়েকদিনেও বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস নেই। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবতী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Advertisement

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, বর্ধিত ৫ দিনে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!