শনিবার সকাল সোয়া ৮টায় গণমাধ্যমে পাঠানো এসএমএসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর সাড়ে ১২টায় কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে।
.png)
এ ঘটনার সূত্রপাত গতকাল শুক্রবার দুপুরে। লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানা আক্তারের বাসায় ডাকাতি হয়। ফারজানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন এবং তার স্বামী ও সন্তানসহ ঐ কোয়ার্টারে বাস করেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় এক নারী সাবলেট হিসেবে উঠেছিলেন। পরদিন শুক্রবার সকালে ঐ নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে ফারজানার আট মাস বয়সী কন্যাশিশুটিকে নিয়ে যায়।
ঘটনার পরপরই লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন গণমাধ্যমকে জানান, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা বাচ্চাটিকে অপহরণ করেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন এবং তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ফারজানার এক সহকর্মী পোস্টে লিখেন, আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।