ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেলসহ আহত ৯

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ১৬ নভেম্বর ২০২৪
সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেলসহ আহত ৯
দূর্ঘটনাস্থলে চিত্রনায়ক রুবেল। ছবি: সংগৃহীত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রুবেলসহ তার সফর সঙ্গী মো.কবির (২৪), ওমর ফারুক (৪০) ও সাইফুল ইসলাম (৪২) মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Advertisement

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি হাইয়েজ যোগে বরগুনা জেলার আমতলী যাচ্ছিলেন নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় এলে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে তাদের গাড়ির সামনে চলে আসে। এ সময় চিত্র নায়ক রুবেলসহ সকলের জীবন রক্ষার্থে গাড়িটি রাস্তার পাশে খাদে নামিয়ে দিলে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং গাড়িটির সামনের বেশ কিছু অংশ ভেঙে চুরমার হয়ে যায়। এতে গাড়িতে থাকা চিত্র নায়ক রুবেল ও তার সফর সঙ্গী ৮ শিক্ষার্থীসহ চালক আহত হন। পরে ২৫০ শয্যা মাদারীপুর জেলা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যান।

চিত্র নায়ক রুবেলের শিক্ষার্থী আহত সাইফুল ইসলাম জানান, সামনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেক করে খুব গতিতে আসছিল। এসময় আমাদের চালক নিজেদের বাচাতে গাড়িটি খাদে নামালে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ৯ জনই আহত হন।

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, চিত্র নায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটা গাছের সঙ্গে ধাক্কা লাগে। আহতরামাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!