ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ: শিল্প উপদেষ্টা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১৬ নভেম্বর ২০২৪
বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ: শিল্প উপদেষ্টা
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান- ডেইলি বাংলাদেশ

দেশের বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।  

শনিবার দুপুরে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

আদিলুর রহমান খান বলেন, বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করতে ফোর্স কমিটি গঠন করা হয়েছে। যেখানে আখচাষিরাও সম্পৃক্ত আছেন। এগুলো চালু করতে আগে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন আবারো ১০০ কোটি টাকা দেওয়া হবে। সেতাবগঞ্জ চিনিকল সম্ভাবনাময় একটি চিনিকল। এটি পুনরায় চালু করতে চেষ্টা করা হচ্ছে।  

Advertisement

তিনি বলেন, এখানকার ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমি দস্যুদের দমন করে আমরা চিনিকলের জমিগুলো উদ্ধার করব।

এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ২০২০ সালে বন্ধ হয় সেতাবগঞ্জ চিনিকল। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও চালু হয়নি অন্যতম বৃহত্তম এই চিনিকল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!