আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেফতার
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার রাত সাড়ে ১০টাযর দিকে রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই রংপুরের এসপি জাকির হোসেন জানান, গত ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শহিদ আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরিফুল ইসলাম। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ আছে। ঐ মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলী।
.png)
এর আগে, আবু সাঈদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছিল। পরে এ মামলার আসামি সাবেক আইজিপিকে ঢাকায় গ্রেফতার করা হয়।
এছাড়া গত ১৩ নভেম্বর মামুনুর রশিদ মামুন (৪৬) নামে এক ব্যবসায়ী হত্যাচেষ্টার অভিযোগে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ মোট ১৮১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।