ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের প্রবেশ চেয়ে প্রধান উপদেষ্টাকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪, ১৯ নভেম্বর ২০২৪
বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের প্রবেশ চেয়ে প্রধান উপদেষ্টাকে
সংগৃহীত ছবি

তাবলীগ জামাতের আমির মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ ও এবারের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের সুযোগ চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী রাজধানীর কাকরাইল মসজিদ ও তৎসংলগ্ন এলাকায় সাদপন্থীরা  যমুনায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করতে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় প্রায় ১০০০ মুসল্লির সমাগম দেখা গেছে। তখন সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। তবে এখন স্বাভাবিক রয়েছে।

পরে সাদপন্থী ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধদল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করতে রওনা হন। তারা হলেন- মাওলানা আব্দুল্লাহ সাহেব, প্রফেসর মহিউদ্দিন সাহেব, মাওলানা আনাস বিন মোজাম্মেল হক, সাইফুর রহমান, আতাউর রহমান, শিহাব উদ্দিন, মো. শামিম ও  মো. রেজা আরিফ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!