[ জাতীয় ]
বদিউল আলম মজুমদারের সঙ্গে জাতীয় হিন্দু মহাজোট মহাসচিবের সাক্ষাৎ
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার- ফাইল ফটো
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক এর নেতৃত্বাধীন ৫ সদস্যের একটি প্রতিনিধিদল।
বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে সংখ্যালঘু ভোটারদের অধিকার আদায়ে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে হিন্দুদের জন্য হিন্দু প্রার্থী রাখা এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের জন্য মুসলিম প্রার্থী করার জন্য নির্বাচন সংস্কার কমিশনের নিকট সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!