[ জাতীয় ]
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস
ফাইল ফটো
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামীকালের (শনিবারের, ২৩ নভেম্বর) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
শুক্রবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
.png)
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বাড়বে। এতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে উত্তরাঞ্চলে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ থাকতে পারে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!